লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সিসি ক্যামেরা চুরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিরাপত্তা জোরদারে স্টেডিয়ামে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে চুরি হয়েছে কয়েক লাখ টাকার সিসি ক্যামেরা। গত সোমবার ঘটেছে এই ঘটনা!

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরআই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিএসএল চলাকালে দেশ-বিদেশের খেলোয়াড়সহ অসংখ্য দর্শক মাঠে থাকেন। তাই তাদের নিরাপত্তার জন্য জোরদারে স্টেডিয়ামে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। যার মধ্যে আটটিই চুরি হয়ে গেছে।

শুধু ক্যামেরাই নয়, জেনারেটর, ব্যাটারি ও ক্যামেরার সাথে যুক্ত থাকা ফাইবার ক্যাবলও চুরি হয়েছে। এতে সবমিলিয়ে কয়েক কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছেন স্টেডিয়াম কর্তৃপক্ষ।

পরবর্তীতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য গুলবার্গ থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তার দুইদিন পার হলেও  এখন পর্যন্ত এতে জড়িত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »